৫ আগস্টে পতন, হাসিনার দেশত্যাগ, জয়ের নাগরিকত্ব—নেতৃত্বহীনতা আর অনিশ্চয়তায় আওয়ামী লীগ

৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে এক বড় মোড় নেয়। দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘ আন্দোলনের মুখে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। একই দিনই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার খোঁজে ভারতে আশ্রয় নেন। দলের একের পর এক শীর্ষ নেতা দেশ ছাড়েন, কেউ কেউ আবার গ্রেফতার হয়ে কারাগারে। এসব ঘটনায় দলটির সাংগঠনিক ভিত্তি একরকম ভেঙে পড়ে, আর মাঠের কর্মীরা পড়ে চরম বিভ্রান্তির মুখে।
